আমি শুনেছি সেদিন তুমি - Ami Sunechi Sedin Tumi
গানঃ আমি শুনেছি সেদিন তুমি
শিল্পীঃ মৌসুমি ভৌমিক
আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে নীল জল
দিগন্ত ছুঁয়ে এসেছ
আমি শুনেছি সেদিন তুমি
লোনাবালি তীর ধরে বহুদুর বহুদুর হেঁটে
এসেছ
আমি কখনও যাই নি জলে কখনও
ভাসিনি নীলে
কখনও রাখিনি চোখ ডানা মেলা
গাংচিলে
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও নেবে তো
আমায় বল নেবে তো আমায়
আমি শুনেছি সেদিন নাকি
তুমি তুমি তুমি মিলে তোমরা সদল বলে
সভা করেছিলে
আর সেদিন তোমরা নাকি অনেক
জটিল ধাঁধা
না বলা অনেক কথা, কথা তুলেছিলে
কেন শুধু শুধু ছুটে চলা
একে একে কথা বলা
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে
যদি ভালবাসা নাই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব কোথায় গিয়ে
বল কোথায় গিয়ে
আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন
দেখ
এখনও গল্প লেখ গান গাও প্রাণ ভরে
মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে
তোলে
তোমাদের ভালবাসা এখনও গোলাপে
ফোটে
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দু হাত
পেতেছি
আমি দু চোখের গাঁও ভরে শুন্যতা দেখি
শুধু
রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ
পেতেছি
তাই তোমাদের কাছে এসে আমি দু
হাত পেতেছি

hey ! such a lovely song to hear. I've been searching this kind of song for too long , one of my all time fav song , this song melody really amazed me thanks for Ami sunechi sedin tumi lyrics this song lyric . keep sharing
ReplyDelete