ITBD
https://bmainn.blogspot.com/2020/09/blog-post_67.html
ছুটি
রবীন্দ্রনাথ ঠাকুর
মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি,
আজ আমাদের ছুটি, ও ভাই,
আজ আমাদের ছুটি ।
কী করি আজ ভেবে না পাই,
পথ হারিয়ে কোন বনে যাই,
কোন মাঠে যে ছুটে বেড়াই,
সকল ছেলের জুটি।
আজ আমাদের ছুটি, ও ভাই,
আজ আমাদের ছুটি ।
(সংক্ষেপিত)
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন