Health

ITBD https://bmainn.blogspot.com/2020/09/blog-post_89.html

নতুন দেশ

রবীন্দ্রনাথ ঠাকুর

 


নদীর ঘাটের কাছে

নৌকো বাঁধা আছে,

নাইতে যখন যাই, দেখি নে

জলের ঢেউয়ে নাচে ।

আজ গিয়ে সেইখানে

দেখি দূরের পানে

মাঝনদীতে নৌকো, কোথায়

চলে ভাঁটার টানে ।

জানি না কোন দেশে

পৌঁছে যাবে শেষে,

সেখানেতে কেমন মানুষ

থাকে কেমন বেশে ।

থাকি ঘরের কোণে,

সাধ জাগে মোর মনে.

অমনি করে যাই ভেসে, ভাই,

নতুন নগর বনে ।

দূর সাগরের পারে,

জলের ধারে ধারে,

নারিকেলের বনগুলি সব

দাঁড়িয়ে সারে সারে ।

পাহাড়-চূড়া সাজে

নীল আকাশের মাঝে,

বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া

কেউ তা পারে না-যে ।

কোন সে বনের তলে

নতুন ফুলে ফলে

নতুন নতুন পশু কত

বেড়ায় দলে দলে ।

কত রাতের শেষে

নৌকো যে যায় ভেসে।

বাবা কেন আপিসে যায়,

যায় না নতুন দেশে?

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?