Health

ITBD https://bmainn.blogspot.com/2020/09/blog-post_59.html

তালগাছ

রবীন্দ্রনাথ ঠাকুর


 

তাল গাছ         এক পায়ে দাড়িয়ে

সব গাছ ছাড়িয়ে

উঁকি মারে আকাশে ।

মনে সাধ,        কালো মেঘ ফুঁড়ে যায়

একেবারে উঁড়ে যায়;

কোথা পাবে পাখা সে ?

তাই তো সে      ঠিক তার মাথাতে

গোল গোল পাতাতে

ইচ্ছাটি মেলে তার,

মনে মনে        ভাবে, বুঝি ডানা এই,

উড়ে যেতে মানা নেই

বাসাখানি ফেলে তার ।

সারাদিন          ঝরঝর থত্থর

কাঁপে পাতা-পত্তর,

ওড়ে যেন ভাবে ও,

মনে মনে        আকাশেতে বেড়িয়ে

তারাদের এড়িয়ে

যেন কোথা যাবে ও ।

তার পরে         হাওয়া যেই নেমে যায়,

পাতা-কাঁপা থেমে যায়

ফেরে তার নামটি-

যেই ভাবে        মা যে হয় মাটি তার,

ভালোলাগে আরবার

পৃথিবীর কোণটি ।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?