Health

ITBD https://bmainn.blogspot.com/2020/09/blog-post_13.html

গৃহলতা

আল মাহমুদ

 


ঈদের দিনে জিদ ধরি না আর

কানে আমার বাজে না সেই

মায়ের অলঙ্কার।

কেউ বলে না খাও

পাতের ভেতর ঠাণ্ডা হলো

কোর্মা ও পোলাও।

কোথায় যেন মন চলে যায়

মেঘের ওপর ভেসে

দুয়ার ধরে দাঁড়িয়ে আছে

মাতৃছায়া এসে।

ছায়া কেবল ছায়া

ছায়ার ভেতর বসত করে

চিরকালের মায়া।

মায়ার মোহে মুগ্ধ আমি

মায়ায় ডুবে থাকি

মায়ার ঘোরে বন্দী আমি

নিজকে বেঁধে রাখি॥

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?