ITBD
https://bmainn.blogspot.com/2020/09/premer-mora-jole-dube-na.html
প্রেমের মরা জলে ডোবে না - Premer Mora Jole Dube Na
গানঃ প্রেমের মরা জলে ডোবে না
শিল্পীঃ অভি
প্রেমের মরা জলে ডোবে না
তুমি সুজন দেইখা কইরো পিরিত
মরলে যেন ভোলে না...দরদী (।।)
প্রেম কইরাছে আয়ুব নবী
তার প্রেমে রহিমা বিবি গো
তারে আঠারো সাল কিরায় খাইল
আঠারো সাল...ও তারে
আঠারো সাল কিরায় খাইল
তবুও প্রেম ছাড়ল না...দরদী
প্রেমের মরা জলে ডুবে না
ও প্রেম করতে ২দিন ভাঙতে ১দিন
এমন প্রেম আর কইরো না...দরদী
প্রেমের মরা জলে ডুবে না
চন্ডীদাস আর রজকীনী
তারাই প্রেমের শিরমণি গো
ও সে বার বছর বরশী বাইল
বার বছর...ও সে বার বছর বরশী বাইল
তবুও আদার গিললো না...দরদী
প্রেমের মরা জলে ডুবে না
ও প্রেম করতে ২দিন ভাঙতে ১দিন
এমন প্রেম আর কইরো না...দরদী
প্রেমের মরা জলে ডুবে না...
তুমি সুজন দেইখা কইরো পিরিত
মরলে যেন ভোলে না...দরদী
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন