ITBD
https://bmainn.blogspot.com/2020/09/amay-prosno-kore.html
আমায় প্রশ্ন করে - Amay Prosno Kore
গানঃ আমায় প্রশ্ন করে
শিল্পীঃ বাপ্পা মজুমদার
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা।
কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো।
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমিহারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা।
আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে।
আমার চতুরপাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা।।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন