Health

ITBD https://bmainn.blogspot.com/2020/09/blog-post_40.html

বর্ষামঙ্গল নৃত্যমুখর বর্ষণ

আল মাহমুদ

 


বৃষ্টির ছাঁটে শিহরিত হয় দেহ

কেউ বলে আমি কবি কি না সন্দেহ

তবু তো কবিতা আমাকে ঘিরেই নাচে

নাচুনে মেয়ের মতোই সেও কি বাঁচে?

বৃষ্টির কণা ফণা ধরে আছে পথে

পথ কই বলো রথ থেমে আছে ঘাটে

এ খেলার মাঠে সূর্য নেমেছে পাটে।

কেবল আমার মুখেই লালের তুলি

তুমিও দাঁড়ালে, নাচবে কি চুল খুলি

তবে শুরু করো নৃত্যের আয়োজন

নাচো দিল খুলে নাচো খুলে প্রাণ-মন।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?