Health

ITBD https://bmainn.blogspot.com/2020/09/blog-post_25.html

ঝিঙে ফুল

কাজী নজরুল ইসলাম

 


ঝিঙে ফুল ! ঝিঙে ফুল !

সবুজ পাতার দেশে ফিরোজিয়া ঝিঙে কুল-

ঝিঙে ফুল।

পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোঁটাতে,

গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে।

পউষের বেলাশেষ

পরি জাফরানি বেশ

মরা মাচানের দেশ

করে তোলো মশ্‌গুল

ঝিঙে ফুল।

শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকু রে,

আলুথালু ঘুম যাও রোদে গলা দুপুরে।

প্রজাপতি ডেকে যায়-

বোঁটা ছিঁড়ে চলে আয়!

আসমানে তারা চায়-

চলে আয় একূল!

ঝিঙে ফুল।

তুমি বলো-আমি হায়

ভালোবাসি মাটি মা;ইয়,

চাই না ও অলকায়-

ভালো এই পথ-ভুল!

ঝিঙে ফুল।।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?