Health

ITBD https://bmainn.blogspot.com/2020/09/dui-tire-poem.html

দুই তীরে - Dui Tire Poem

রবীন্দ্রনাথ ঠাকুর

 


আমি ভালোবাসি আমার

নদীর বালুচর,

শরৎকালে যে নির্জনে

চকাচকির ঘর ।

যেথায় ফুটে কাশ

তরের চারি পাশ,

শীতের দিনে বিদেশি সব

হাঁসের বসবাস ।

কচ্ছপেরা ধীরে

রৌদ্র পোহায় তীরে,

দু-একখানি জেলের ডিঙি

সন্ধেবেলায় ভিড়ে ।

তুমি ভালোবাস তোমার

ওই ও পারের বন,

যেথায় গাঁথা ঘনচ্ছায়া

পাতার আচ্ছাদন ।

যেথায় বাঁকা গলি

নদীতে যায় চলি,

দুই ধারে তার বেণুবনের

শাখায় গলাগলি ।

সকাল-সন্ধেবেলা

ঘাটে বধূর মেলা

ছেলের দলে ঘাটের জলে

ভাসে ভাসায় ভেলা ।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?