Health

ITBD https://bmainn.blogspot.com/2020/09/blog-post_87.html

ঘুড়ি

আবুল হোসেন

 


ঘুড়িরা উড়িছে বন মাথায় ।

হলুদে সবুজে মন মাতায় ।

গোধুলির ঝিকিমিকি আলোয়

লাল-সাদা আর নীল কালোয়

ঘুড়িরা উড়িছে হালকা বায় ।

ঘুড়িরা উড়িছে হালকা বায়,

একটু পড়িলে টান সুতায়

আকাশে ঘুড়িরা হোঁচট খায় ।

সামলে তখন রাখা যে দায়,

উঠিছে নামিছে টালমাটাল ।

ভারি যে কঠিন ঘুড়ির চাল ।

ভারি যে কঠিন ঘুড়ির চাল,

সাধ্যি কি চিল পায় নাগাল !

প্যাঁচ লেগে ঘুড়ি কেটে পালায়

আকাশের কোথা কোন কোণায় ।

ঘুড়িরা পড়িছে হাতেতে কার,

খবর রেখেছে কেউ কি তার ?

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?