Health

ITBD https://bmainn.blogspot.com/2020/09/mon-kemoner-jonmodin.html

মন কেমনের জন্মদিন - Mon Kemoner Jonmodin


গানঃ মন কেমনের জন্মদিন
শিল্পীঃ মেঘলা দাসগুপ্ত

 

কেন রোদের মতো হাসলে না

আমায় ভালোবাসলে না

আমার কাছে দিন ফুরালেও আসলে না

এই মন কেমনের জন্মদিন

চুপ করে থাকা কঠিন

তোমার কাছে খরস্রোতাও গতিহীন

নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারই

দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই

শুধু আমারই

রোদের মতো হাসলে না

আমায় ভালোবাসলে না

আমার কাছে দিন ফুরালেও আসলে না

জলে ভেজা, চোখবোজা

ঘুম খোঁজা ভোর

নিশানা তীর, স্মৃতির ভীড়

এলোমেলো ঘর'দোর

মেঘ আসে এলোকেশে

ছুঁয়ে দিলেই সব চুপ

সেই মেঘবালিকার গল্প হোক

শহরজুড়ে বৃষ্টি হোক

রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম

পাতাভরা শব্দ টুকরোরা

কাল বৈশাখীর মতো মুখচোরা

সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান

নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই

বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই

শুধু আমারই

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?