ITBD
https://bmainn.blogspot.com/2020/09/blog-post_5.html
সংকল্প
কাজী নজরুল ইসলাম
থাকব না কো বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে, –
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘুর্ণিপাকে ।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
কিসের নেশায় কেমন করে
মরছে যে বীর লাখে লাখে,
কিসের আশায় করছে তারা
বরণ মরণ-যন্ত্রণাকে ।
হাওয়াই চড়ে চায় যেতে কে
চন্দ্রলোকের অচিনপুরে ;
শুনব আমি, ইঙ্গিত কোন্
মঙ্গল হতে আসছে উড়ে ।।
পাতাল ফেড়ে নামব নিচে
উঠব আবার আকাশ ফুঁড়ে ;
বিশ্ব-জগৎ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে ।।
(সংক্ষেপিত)
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন