Health

ITBD https://bmainn.blogspot.com/2020/09/blog-post_4.html

কাজের আনন্দ

নবকৃষ্ণ ভট্টাচার্য

 


মৌমাছি, মৌমাছি

কোথা যাও নাচি নাচি

দাঁড়াও না একবার ভাই ।

ওই ফুল ফোটে বনে

যাই মধু আহরণে

দাঁড়াবার সময় তো নাই ।

 

ছোট পাখি, ছোট পাখি

কিচিমিচি ডাকি ডাকি

কোথা যাও, বলে যাও শুনি ।

এখন না কব কথা

আনিয়াছি তৃণলতা

আপনার বাসা আগে বুনি ।

 

পিপীলিকা, পিপীলিকা

দলবল ছাড়ি একা

কোথা যাও, যাও ভাই বলি ।

শীতের সঞ্চয় চাই

খাদ্য খুঁজিতেছি তাই

ছয় পায়ে পিলপিল চলি ।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?