ITBD
https://bmainn.blogspot.com/2020/09/blog-post_26.html
জন্মভূমি
রবীন্দ্রনাথ ঠাকুর
সার্থক জনম ‘আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে।।
জানি নে তোর ধন রতন আছে কি না রানির মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।।
কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে।।
আখিঁ মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে।।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন