ITBD
https://bmainn.blogspot.com/2020/09/blog-post_76.html
আবোল তাবোল
সুকুমার রায়
ছুটলে কথা, থামায় কে ?
আজকে ঠেকায় আমায় কে ?
আজকে আমার মনের মাঝে
ধাঁই ধপাধপ তবলা বাজে –
রাম-খটাখট ঘ্যাঁচাং ঘ্যাঁচ
কথায় কাটে কথার প্যাঁচ ।
ঘনিয়ে এলো ঘুমের ঘোর,
গানের পালা সাঙ্গ মোর ।
(সংক্ষেপিত)
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন