Health

ITBD https://bmainn.blogspot.com/2020/09/blog-post_58.html

গরম

আনিসুল হক

 


এত কেন গরম বর্ষাকালে?

 

ঝড়ে উড়ে যায় যায় গো

আমার মুখের বসনখানি

আমার বুকের বসনখানি

আমার রইল না লাজলজ্জা

 

এত কেন গরম বর্ষাকালে

আমার শরম ওড়ে মেঘের ফোলা পালে

ঘামে ভেজে আমার গৃহসজ্জা

ঘামে ভেজে আমার অলস শয্যা

 

লোডশেডিং কেন বর্ষাকালে?

 

এতই যদি গরম বর্ষাকালে

আমি তবে ছাদের জলে ভিজি

এতই যদি গরম বর্ষাকালে

আমি তবে বৃষ্টিজলে ভিজি

 

ভিজুক আমার যত গরমগুলো

ভিজুক আমার যত শরমগুলো

মধ্যরাতে ছাদে আমি ভিজি

বিজলি জ্বলুক সব উজালা করে

 

আমায় আমি ভেজাব আজ

সকল শূন্য করে

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?