Health

ITBD https://bmainn.blogspot.com/2020/09/blog-post_333.html

পিঁপড়ে

অমিয় চক্রবর্তী

 


আহা পিঁপড়ে ছোটো পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক

কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা

স্তব্ ধ শুধু চলায় কথা বলা

আলোয় গন্ধে ছুঁয়ে তার ঐ ভুবন ভরে রাখুক,

আহা পিঁপড়ে ছোটো পিঁপড়ে ধুলোর রেণু মাখুক ||

ভয় করে তাই আজ সরিয়ে দিতে

কাউকে, ওকে চাইনে দুঃখ দিতে |

কে জানে প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু,

গাছের তলায় হাওয়ার ভোরে কোথায় চলে নিচু

আহা পিঁপড়ে ছোটো পিঁপড়ে সেই অতলে ডাকুক |

মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে

তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে ||

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?