Health

ITBD https://bmainn.blogspot.com/2020/11/dui-noyone-dekhe-tomay-lyrics.html

দুই নয়নে দেখে তোমায় - Dui Noyone Dekhe Tomay Lyrics



গানঃ দুই নয়নে দেখে তোমায়

শিল্পীঃ মনির খান ও কনক চাঁপা

সুরঃ আলাউদ্দীন আলী

ছায়াছবিঃ লাল দরিয়া


দুই নয়নে দেখে তোমায়
বুকের মাঝে রেখে তোমায়
এত ভালবেসেও তোমায় ভরে না তো মন
কেন এত ছোট এ জীবন।
কেন এত ছোট এ জীবন।।
দুই নয়নে দেখে তোমায়
বুকের মাঝে রেখে তোমায়
এত ভালবেসেও তোমায় ভরে না তো মন
কেন এত ছোট এ জীবন।
কেন এত ছোট এ জীবন।।

অনেক বাধা অনেক ব্যথায়
হৃদয় হলে ক্ষয় ,,,
অনেক দিনের সাধনাতে ভালবাসা হয়।
অনেক বাধা অনেক ব্যথায়
হৃদয় হলে ক্ষয় ,,,
অনেক দিনের সাধনাতে ভালবাসা হয়।
একজনমে পাওয়ার আশা হয়না তো পূরন।
কেন এত ছোট এ জীবন।
কেন এত ছোট এ জীবন।।

হাজার সুখে হাজার দুঃখে
তোমায় শুধু চাই
তোমার বুকে মরন এলেও কোন ক্ষতি নাই,
হাজার সুখে হাজার দুঃখে
তোমায় শুধু চাই
তোমার বুকে মরন এলেও কোন ক্ষতি নাই!!
প্রাণের মাঝে প্রাণযে
তুমি , তুমি প্রিয়জন
কেন এত ছোট এ জীবন।
কেন এত ছোট এ জীবন।।

দুই নয়নে দেখে তোমায়
বুকের মাঝে রেখে তোমায়
এত ভালবেসেও তোমায় ভরে না তো মন
কেন এত ছোট এ জীবন।
কেন এত ছোট এ জীবন।।
দুই নয়নে দেখে তোমায়
বুকের মাঝে রেখে তোমায়
এত ভালবেসেও তোমায় ভরে না তো মন
কেন এত ছোট এ জীবন।
কেন এত ছোট এ জীবন।।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?