Health

ITBD https://bmainn.blogspot.com/2020/11/deyale-deyale-lyrics-minar.html

দেয়ালে দেয়ালে লিরিক্স - মিনার - Deyale Deyale Lyrics - Minar



গানঃ দেয়ালে দেয়ালে

শিল্পীঃ মিনার রহমান

কথাঃ রবিউল ইসলাম জীবন

সুরঃ মিনার রহমান

নাটকঃ তোমার আমার প্রেম



বলনা, কেন তুমি বহুদূর
কেন আমি একা, হৃদয়ে ভাঙচুর।
জানো না, তুমিহীনা এ আমার
স্বপ্ন মেঘে ঢাকা, নামে না রোদ্দুর (x2)


দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে,
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি।
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।


কত রাত কেটে গেছে আঁধারে,
নেইতো ভোরের দেখা বোঝাবো কিভাবে ?
কত ঘুম মিশে গেছে অজানায়,
জানে শুধু দু'চোখ ভুল সে স্বভাবে।


দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে,
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি।
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।


তবু আমি তোমার অপেক্ষায়,
দেখবো নতুন দিনের আলো।
বেঁচে থাকার আশ্রয় তুমি,
তোমাকেই শুধু বাসি ভালো।


দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে,
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি।
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।


বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর।
জানো না তুমিহীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?