Health

ITBD https://bmainn.blogspot.com/2020/11/tumi-je-amar-kobita-lyrics.html

তুমি যে আমার কবিতা লিরিক্স - Tumi Je Amar Kobita Lyrics



গানঃ তুমি যে আমার কবিতা

শিল্পীঃ মাহমুদুন্নবী ও সাবিনা ইয়াসমিন

কথাঃ সত্য সাহা

সুরঃ সুবল দাস

ছায়াছবিঃ দর্পচূর্ণ



তুমি যে আমার কবিতা
আমার বাঁশীর রাগিনী।
আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি।
তুমি যে আমার কবিতা
আমার বাঁশীর রাগিনী।
আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি।
তুমি যে আমার কবিতা...

আমি কে তোমার যদি জানতে
তবে কি আমায় কাছে টানতে?
হয়ত সুদূরে যেতে গো সরে
না, না নয়নের নীলে তুমি যে ছিলে।
চিরদিন তোমারে চিনি।
তুমি যে আমার কবিতা...
তুমি এলে তাই স্বপ্ন এলো
ইন্দ্রধনুর লগ্ন এলো।
তুমি এলে তাই স্বপ্ন এলো
ইন্দ্রধনুর লগ্ন এলো।
এ মধুর প্রহর হোক না অমর
ওগো মোর পল্লবিনী।
তুমি যে আমার কবিতা...

যদি এ লগন আঁধারে ঢাকে
যদি নেভে দ্বীপ পথেরও বাঁকে।
যদি এ লগন আঁধারে ঢাকে
যদি নেভে দ্বীপ পথেরও বাঁকে।
তুমি যে আমার বলব আবার
তুমি যে আমার বলব আবার।
চিরদিন তোমারে চিনি।
তুমি যে আমার কবিতা
আমার বাঁশীর রাগিনী।
আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি।
তুমি যে আমার কবিতা...।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?