ITBD
https://bmainn.blogspot.com/2020/11/jonmo-amar-dhonno-holo-lyrics.html
জন্ম আমার ধন্য হলো মাগো লিরিক্স - Jonmo Amar Dhonno Holo Lyrics
গানঃ জন্ম আমার ধন্য হলো মাগো
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সুরকারঃ আজাদ রহমান
গীতিকারঃ নঈম গহর
জন্ম আমার ধন্য হলো মাগো
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাকো।।
তোমার কথায় হাসতে পারি
তোমার কথায় কাঁদতে পারি
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো মাগো।।
তোমার কথায় কথা বলি
পাখির গানের মতো
তোমার দেখায় বিশ্ব দেখি
বর্ণ কত শত।
তুমি আমার—খেলার পুতুল
আমার পাশে থাক মাগো।।
তোমার প্রেমে তোমার গন্ধে
পরান ভরে রাখি
এইতো আমার জীবন-মরণ
এমনি যেন থাকি।
বুকে তোমার—ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো মাগো।।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন