Health

ITBD https://bmainn.blogspot.com/2020/11/aro-ektu-dure-lyrics.html

আরও একটু দূরে লিরিক্স - Aro Ektu Dure Lyrics



গানঃ আরও একটু দূরে

শিল্পীঃ মিনার ও তাহসান

কথাঃ মিনার রহমান

সুরঃ তাহসান খান



আরও একটু দূরে দূরে
কোন পথ হারা সুরে
তুমি এক ভবঘুরে ঘুরবেই

কোন ক্লান্ত দুপুরে
এই ব্যস্ত শহরে
জানি ঘুম ভেঙ্গে ঘরে ফিরবেই

ঐ হাড়কাঁপা শীতে
আর কাঠপোড়া রোদে
জানি ভুল ভরে গানটা গাইবেই

তবু একবার মনে রেখো
যতটাই দূরে থাকো
সেই রাত জাগা ফানুস উড়বেই

জানি অবুঝ মনের কোণে
কোন নিরব প্রহর গুনে
ফেরারী দখিন হাওয়া বইবেই

বোহেমিয়ান এক বিকেলে
আর ভুলের অন্তমিলে
জানি ভালোবাসার হিসেব মিলবেই

ঘাসফড়িং যেন উড়ে উড়ে ছন্নছাড়া
কাকডাকা ভোরে স্বপ্নরা দিশেহারা
একদিন জানি বিবাগী বেহায়া বাতাস ডাকবেই

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?