ITBD
https://bmainn.blogspot.com/2020/11/ami-je-ke-tomar-lyrics-kishore-kumar.html
আমি যে কে তোমার লিরিক্স - কিশোর কুমার- Ami Je Ke Tomar Lyrics - Kishore Kumar
গানঃ আমি যে কে তোমার
শিল্পীঃ কিশোর কুমার
কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার
ছায়াছবিঃ অনুরাগের ছোয়া
সালঃ ১৯৮৫
আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও।
আমি চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার,
এ মনে কি আছে
পারো যদি খুঁজে নাও।
আমি তোমাকেই বুকে ধরে রাখবো
তুমি আমার আমি তোমার,
আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও।
কেন আর সরে আছো দূরে
কাছে এসে হাত দু’টো ধরো,
কেন আর সরে আছো দূরে
কাছে এসে হাত দু’টো ধরো।
শপথের মন কাড়া সুরে
আমায় তোমারই তুমি করো।
তোমারই স্বপ্ন দু’চোখেই আমি আঁকবো।
চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার,
আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও।
ওপাড়ের ডাক যদি আসে
শেষ খেয়া হয় পাড়ি দিতে,
ওপাড়ের ডাক যদি আসে
শেষ খেয়া হয় পাড়ি দিতে।
মরণ তোমায় কোনদিনও
পারবে না কভু কেড়ে নিতে।
সুখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো।
চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার,
আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও।
আমি চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার,
আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন