Health

ITBD https://bmainn.blogspot.com/2020/11/valo-achi-valo-theko-lyrics.html

ভাল আছি ভাল থেকো লিরিক্স - Valo Achi Valo Theko Lyrics



গানঃ ভাল আছি ভাল থেকো

শিল্পীঃ এন্ড্রুকিশোর ও কনক চাঁপা

কথাঃ রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

ছায়াছবিঃ তোমাকে চাই



ভাল আছি ভাল থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিয়ো তোমার মালাখানি,
বাউলের এই মনটারে।
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ,
আছো তুমি হৃদয় জুড়ে।
ভাল আছি ভাল থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিয়ো তোমার মালাখানি,
বাউলের এই মনটারে।

ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম।
তেমনি তোমার নিবিঢ় চলা,
মরমের মূল পথ ধরে।
ভাল আছি ভাল থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিয়ো তোমার মালাখানি,
বাউলের এই মনটারে।
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ,
আছো তুমি হৃদয় জুড়ে।

পুষে রাখে যেমন কুসুম,
খোলসের আবরণে মুক্তোর ঘুম।
তেমনি তোমার গভীর ছোঁয়া,
ভিতরের নীল বন্দরে।
ভাল আছি ভাল থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিয়ো তোমার মালাখানি,
বাউলের এই মনটারে।
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ,
আছো তুমি হৃদয় জুড়ে।

ভাল আছি ভাল থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিয়ো তোমার মালাখানি,
বাউলের এই মনটারে।
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ,
আছো তুমি হৃদয় জুড়ে।
ভাল আছি ভাল থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।

অন্যদের সাথে শেয়ার করুন

1 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

  1. hey ! such a lovely song to hear. I've been searching this kind of song for too long , one of my all time fav song , this song melody really amazed me thanks for Valo Achi Valo Theko Lyrics this song lyric . keep sharing

    ReplyDelete

টেক জান প্রো কী?