ITBD
https://bmainn.blogspot.com/2020/11/aj-tomar-mon-kharap-meye-lyrics.html
পরী - আজ তোমার মন খারাপ মেয়ে লিরিক্স - Aj Tomar Mon Kharap Meye Lyrics
গানঃ পরী
শিল্পীঃ বাপ্পা মজুমদার
কথাঃ শেখ রানা
সুরঃ বাপ্পা মজুমদার
আজ তোমার মন খারাপ মেয়ে,
তুমি আনমনে বসে আছো।
আকাশ পানে দৃষ্টি উদাস,
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া,
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি।
আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছো।
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া,
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি।
আজ তোমার চোখের কোণে জল
বৃষ্টিও অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে আমার পথে পথে।
আজ তোমার চোখের কোণে জল
বৃষ্টিও অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে আমার পথে পথে।
আমি তোমার জন্য এনে দেব
রোদেলা সে ক্ষণ
পাখিকে করে দেব তোমার আপনজন,
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে।
আজ তোমার জোছনা হারায় আলো
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন বিষাদ করে ভর,
আজ তোমার জোছনা হারায় আলো
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন বিষাদ করে ভর।
আমি তোমার জন্য এনে দেব
অঝর শ্রাবণ আকাশ ছোয়া জল জোছনা।
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে।
আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছো।
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া,
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি।
সেই হাওয়ায়।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন