Health

ITBD https://bmainn.blogspot.com/2020/12/blog-post_85.html

তুমি সুতোয় বেধেছো শাপলার ফুল


তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল
নাকি তোমার মন
তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল
নাকি তোমার মন
আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি
ভালবেসে সারাক্ষণ
ভালবেসে সারাক্ষণ
তুমি কেন এত ভয় ভয় কর
আস না আমার কাছে
তুমি তো জাননা কত কথা
এই অন্তরে জমা আছে
অন্তরে জমা আছে
সাত পাঁচ ভেবে ফিরে যাই
আমি আসি না তোমার কাছে
নিন্দুকের ই কলঙ্ক দাগ
পাও যদি তুমি পাছে ......
পাও যদি তুমি পাছে
আমি তোমারি জন্য সয়ে
যাব সব নিন্দার ই দংশন...
নিন্দার ই দংশন
তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল
নাকি তোমার মন
তুমি আর আমি কাহিনী
হব বাংলার ঘরে ঘরে
মিলনে বিরহে পাশাপাশি
রব হাজার বছর ধরে
হাজার বছর ধরে
দুটি হৃদয়ে বয়ে যাবে নদী
কত না উজান ভাটি
আকাশা বাতাসে ধ্বনিত
হবে এই প্রেম চির খাঁটি ...
এই প্রেম চির খাঁটি
আমি তোমাকে হারালে
অবিরাম হবে দুচোখে বরষা...
দুচোখে বরষা
তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল
নাকি তোমার মন
আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি
ভালবেসে সারাক্ষণ
ভালবেসে সারাক্ষণ
তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল
নাকি তোমার মন

গানঃ তুমি সুতোয় বেধেছো শাপলার ফুল

শিল্পীঃ সুবীর নন্দী ও অনুপমা মুক্তি

কথাঃ গাজী মাজহারুল আনোয়ার

সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

ছায়াছবিঃ হাজার বছর ধরে

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?