Health

ITBD https://bmainn.blogspot.com/2020/11/sobai-to-sukhi-hote-chay-lyrics.html

সবাই তো সুখী হতে চায় লিরিক্স - Sobai To Sukhi Hote Chay Lyrics



গানঃ সবাই তো সুখী হতে চায়

শিল্পীঃ মান্না দে

কথাঃ জহর মজুমদার



সবাই তো সুখী হতে চায়
সবাই তো সুখী হতে চায়,
তবু কেউ সুখী হয়, কেউ হয়না।
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
কপালে সবার নাকি সুখ সয় না।
সবাই তো সুখী হতে চায়।


আশায় আশায় তবু এই আমি থাকি,
যদি আসে কোনোদিন সেই সুখপাখি
আশায় আশায় তবু এই আমি থাকি,
যদি আসে কোনোদিন সেই সুখপাখি ।
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না,
সবাই তো সুখী হতে চায়।


ভালোবেসে সুখী হতে বলো কে না চায়?
রাধা সুখী হয়েছিল সেই শ্যাম রায়।
আমিও রাধার মতো ভালোবেসে যাবো,
হয় কিছু পাবো নয় সবই হারাবো
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না।


সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয়, কেউ হয়না।
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
কপালে সবার নাকি সুখ সয় না।
সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয়, কেউ হয়না।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?