Health

ITBD https://bmainn.blogspot.com/2020/11/aj-dhaner-khete-rodro-chaya-lyrics.html

আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়া লিরিক্স - Aj Dhaner Khete Rodro Chaya Lyrics



গানঃ লুকোচুরি খেলা

শিল্পীঃ ইন্দ্রাণী সেন

কথা ও সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর



আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই -
লুকোচুরি খেলা ।
নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা রে ভাই -
লুকোচুরি খেলা ।।

আজ ভ্রমর ভোলে মধু খেতে
উড়ে বেড়ায় আলোয়-মেতে,
আজ কিসের তরে নদীর চরে
চখা-চখীর মেলা ।
নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা রে ভাই -
লুকোচুরি খেলা ।।

ও রে যাব না আজ ঘরে রে ভাই,
যাব না আজ ঘরে ।
ওরে, আকাশ ভেঙে বাহিরকে
আজ নেবরে লুট ক'রে-
যাব না আর ঘরে ।
যেন জোয়ার-জলে ফেনার রাশি
বাতাসে আজ ছুটছে হাসি,
আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি
কাটবে সকল বেলা ।
নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা রে ভাই -
লুকোচুরি খেলা ।।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?