Health

ITBD https://bmainn.blogspot.com/2020/08/blog-post_88.html

চিরশিশু

কাজী নজরুল ইসলাম

 


নাম-হারা তুই পথিক-শিশু এলি অচিন দেশ পারায়ে।

কোন্‌ নামের আজ পরলি কাঁকনম বাঁধনহারায় কোন্‌ কারা এ।।

আবার মনের মতন করে

কোন্‌ নামে বল ডাক্‌ব তোরে!

পথ-ভোলা তুই এই সে ঘরে

ছিলি ওরে এলি ওরে

বারে বারে নাম হারায়ে।।

 

ওরে যাদু ওরে মাণিক, আঁধার ঘরের রতণ-মাণি!

ক্ষুধিত ঘর ভরলি এনে ছোট্ট হাতের একটু ননী।

আজ যে শুধু নিবিড় সুখে

কান্না-সায়র উথলে বুকে,

নতুন নামে ডাকতে তোকে

ওরে ও কে কন্ঠ রখে

উঠছে কেন মন ভারায়ে!

অস্ত হতে এলে পথিক উদয় পানে পা বাড়ায়ে।।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?