Health

ITBD https://bmainn.blogspot.com/2020/08/blog-post_45.html

পথহারা

কাজী নজরুল ইসলাম

 


বেলা শেষে উদাস পথিক ভাবে,

সে যেন কোন অনেক দূরে যাবে

উদাস পথিক ভাবে।

 

ঘরে এস সন্ধ্যা সবায় ডাকে,

নয় তোরে নয় বলে একা তাকে;

পথের পথিক পথেই বসে থাকে,

জানে না সে কে তাহারে চাবে।

উদাস পথিক ভাবে।

 

বনের ছায়া গভীর ভালোবেসে

আঁধার মাথায় দিগবধূদের কেশে,

ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে

শৈলমূলে শৈলবালা নাবে

উদাস পথিক ভাবে।

 

বাতি আনি রাতি আনার প্রীতি,

বধূর বুকে গোপন সুখের ভীতি,

বিজন ঘরে এখন সে গায় গীতি,

একলা থাকার গানখানি সে গাবে

উদাস পথিক ভাবে।

 

হঠাত্‍ তাহার পথের রেখা হারায়

গহন বাঁধায় আঁধার-বাঁধা কারায়,

পথ-চাওয়া তার কাঁদে তারায় তারায়

আর কি পূবের পথের দেখা পাবে

উদাস পথিক ভাবে।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?