Health

ITBD https://bmainn.blogspot.com/2020/08/blog-post_35.html

কুহেলিকা

কাজী নজরুল ইসলাম

 





তোমরা আমায় দেখ্‌তে কি পাও আমার গানের নদী-পারে?

নিত্য কথায় কুহেলিকায় আড়াল করি আপনারে।

সবাই যখন মত্ত হেথায় পান করে মোর সুরের সুরা

সব-চেয়ে মোর আপন যে জন স-ই কাঁদে গো তৃষ্ণাতুরা।

আমার বাদল-মেঘের জলে ভর্‌ল নদী সপ্ত পাথার,

ফটিক-জলের কণ্ঠে কাঁদে তৃপ্তি-হারা সেই হাহাকার!

হায় রে, চাঁদের জ্যোৎস্না-ধারায় তন্দ্রাহারা বিশ্ব-নিখিল,

কলঙ্ক তার নেয় না গো কেউ, রইল জুড়ে চাঁদেরি দিল!

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?