Health

ITBD https://bmainn.blogspot.com/2020/08/blog-post_10.html

বর্ষা-বিদায়

কাজী নজরুল ইসলাম

 


ওগো বাদলের পরী!

যাবে কোন্ দূরে ঘাটে বাঁধা তব কেতকী পাতার তরী!

ওগো ও ক্ষণিকায়, পুব-অভিসার ফুরাল কি আজ তব?

পহিল ভাদরে পড়িয়াছে মনে কোন্ দেশ অভিনব?

তোমার কপোল-পরশ না পেয়ে পাণ্ডুর কেয়া-রেণু,

তোমারে স্মরিয়া ভাদরের ভরা নদীতটে কাঁদে বেনু।

কুমারী ভীরু-বেদনা-বিধূর প্রণয়-অশ্র সম।

ঝরিছে শিশির-সিক্ত সেফালী নিশি-ভোরে অনুপম।

 

ওগো ও কাজল মেয়ে,

উদাস আকাশ ছলছল চোখ তব মুখে আছে চেয়ে।

কাশফুল সম শুভ্র ধবল রাশ রাশ শ্বেত মেঘে

তোমার তরীর উড়িতেছে পাল উদাস বাতাস লেগে।

ওগো জলের দেশের কন্যা। তব ও বিদায় পথে

কাননে কাননে কদম-কেশর ঝরিছে প্রভাত হতে।

তোমার আদরে মুকুলিতা হয়ে ঊঠিল যে বল্লরী

তরুর কণ্ঠ জড়াইয়া তারা কাঁদে নিশিদিন ভরি।

 

বৌ-কথা-কও পাখি

উড়ে গেছে কোথা, বাতায়নে বৃথা বউ করে ডাকাডাকি।

চাঁপার গেলাস গিয়াছে ভাঙিয়া, পিয়াসী মধুপ এসে

কাঁদিয়া কখন গিয়াছে উড়িয়া কমল-কুমদী দেশে।

 

তুমি চলে যাবে দূরে,

ভদরের নদী দুকূল ছাপায়ে কাঁদে ছলছল সুরে!

যাব যবে দূর হিম-গিরি শিল, ওগো বাদলের পরী

ব্যথা করে বুক উঠিবে না কভু সেথা কাহারেও স্মরি?

সেথা নাই জল, কঠিন তুষার, নির্মম শুভ্রতা-

কে জানে কী ভাল বিধুর ব্যথা না মধুর পবিত্রতা!

সেথা মহিমার ঊর্ধ্বে শিখরে নাই তরলতা হাসি,

সেথা যাও তব মুখের পায়ের বরষা-নূপুর খুলি,

চলিতে চকিতে চমকি উঠ না, কবরী উঠে না দুলি।

সেথা রবে তুমি ধেয়ান-মগ্না তাপসিনী অচপল,

তোমার আশায় কাঁদিবে ধারায় তেমনি ফটিক-জল

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?