Health

ITBD https://bmainn.blogspot.com/2020/08/blog-post_48.html

কাবাঘর

কাজী নজরুল ইসলাম

 


আদি উপসনালয়-

উঠিল আবার নতুন করিয়া- ভুত প্রেত সমুদয়

তিন শত ষাট বিগ্রহ আর আমুর্তি নতুন করি

বসিল সোনার বেদীতে রে হায় আল্লার ঘর ভরি

সহিতে না পারি এ দৃশ্য, এই স্রষ্টার অপমান,

ধেয়ানে মুক্তি-পথ খোঁজে নবী, কাঁদিয়া ওঠে পরান।

খদিজারে কন- আল্লাতালার কসম, কাবার ঐ

লাৎ””ওজ্জার করিবনা পূজা, জানিনা আল্লা বই।

নিজ হাতে যারে করিল সৃষ্টি খড় আর মাটি দিয়া

কোন নির্বোধে পূজিবে তাহারে হায় স্রষ্টা বলিয়া।

সাধবী পতিব্রতা খদিজাও কহেন স্বামীর সনে

দূর কর ঐ লাত-মানাতেরে, পূজে যাজা সব -জনে।

তব শুভ-বরে একেশ্বর সে জ্যোতির্ময়ের দিশা।

পাইয়াছি প্রভু, কাটিয়া গিয়াছে আমার আঁধার নিশা।

ক্রমে ক্রমে সব কোরেশ জানিল; মোহাম্মদ আমীন

করে নাকো পূজা কাবার ভূতেরে ভাবিয়া তাদেরে হীন।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?