Health

ITBD https://bmainn.blogspot.com/2020/08/blog-post_17.html

ব্যাথা-নিশীথ

কাজী নজরুল ইসলাম

 


এই নীরব নিশীথ রাতে

শুধু জল আসে আঁখিপাতে।

কেন কি কথা স্মরণে রাজে?

বুকে কার হতাদর বাজে?

কোন্‌ ক্রন্দন হিয়া-মাঝে

ওঠে গুমরি ব্যর্থতাতে

আর জল ভরে আঁখি-পাতে।।

 

মম বর্থ জীবন-বেদনা

এই নিশীথে লুকাতে নারি,

তাই গোপনে একাকী শয়নে

শুধু নয়নে উথলে বারি।

ছিল সেদিনো এমনি নিশা,

বুকে জেগেছিল শত তৃষা

তারি ব্যর্থ নিশাস মিশা

ওই শিথিল শেফালিকাতে

আর পূরবীতে বেদনাতে।।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?