Health

ITBD https://bmainn.blogspot.com/2020/08/blog-post_14.html

ঈশ্বর

কাজী নজরুল ইসলাম

 


কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে

কে তুমি ফিরিছ বনে-জঙ্গলে, কে তুমি পাহাড়-চূড়ে?

হায় ঋষি দরবেশ,

বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজ তারে দেশ-দেশ।

সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছ চোখ বুঁজে,

স্রষ্টারে খোঁজো-আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে!

ইচ্ছা-অন্ধ! আঁখি খোলো, দেশ দর্পণে নিজ-কায়া,

দেখিবে, তোমারি সব অবয়বে পড়েছে তাঁহার ছায়া।

শিহরি উঠো না, শাস্ত্রবিদের করো না ক বীর, ভয়-

তাহারা খোদার খোদ্‌ প্রাইভেট সেক্রেটারী ত নয়!

সকলের মাঝে প্রকাশ তাঁহার, সকলের মাঝে তিনি!

আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি!

রত্ন লইয়া বেচা-কেনা করে বণিক সিন্ধু-কুলে-

রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে

উহারা রত্ন-বেনে,

রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে!

ডুবে নাই তারা অতল গভীর রত্ন-সিন্ধুতলে,

শাস্ত্র না ঘেঁটে ডুব দাও, সখা, সত্য-সিন্ধু-জলে।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?