Health

ITBD https://bmainn.blogspot.com/2020/08/blog-post_53.html

বিজয়িনী

কাজী নজরুল ইসলাম

 


হে মোর রাণি! তোমার কাছে হার মানি আজ শেষে।

আমার বিজয়-কেতন লুটায় তোমার চরণ-তলে এসে।

আমার সমর-জয়ী অমর তরবারী

দিনে দিনে ক্লানি- আনে, য়ে ওঠে ভারী,

এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি,

এই হার-মানা-হার পরাই তোমার কেশে।।

 

ওগো জীবন-দেবী।

আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল,

আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল!

আজ বিদ্রোহীর এই রক্ত-রথের চূড়ে,

বিজয়িনী! নীলাম্বরীর আঁচল তোমার উড়ে,

যত তৃণ আমার আজ তোমার মালায় পূরে,

আমি বিজয়ী আজ নয়ন-জলে ভেসে।।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?