Health

ITBD https://bmainn.blogspot.com/2020/08/blog-post_83.html

বিদায় স্মরণে

কাজী নজরুল ইসলাম

 


পথের দেখা এ নহে গো বন্ধু

এ নহে পথের আলাপন।

এ নহে সহসা পথ-চলা শেষে

শুধু হাতে হাতে পরশন।।

নিমেষে নিমেষে নব পরিচয়ে

লে পরিচিত মোদের হৃদয়ে,

আসনি বিজয়ী-এলে সখা হয়ে,

হেসে হরে নিলে প্রাণ-মন।।

রাজাসনে বসি হওনি ক রাজা,

রাজা হলে বসি, হৃদয়ে,

তাই আমাদের চেয়ে তুমি বেশী

ব্যথা পেলে তব বিদায়ে।

আমাদের শত ব্যথিত হৃদয়ে

জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে,

লে পরিজন চির-পরিচয়ে-

পুনঃ পাব তার দরশন,

এ নহে পথের আলাপন।।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?