Health

ITBD https://bmainn.blogspot.com/2020/11/ekdin-matir-vitore-hobe-ghor-lyrics.html

একদিন মাটির ভিতরে হবে ঘর লিরিক্স - Ekdin Matir Vitore Hobe Ghor Lyrics



গানঃ একদিন মাটির ভিতরে হবে ঘর

শিল্পীঃ বাসুদেব বাউল

কথা ও সুরঃ ভূষণ বাউল

ছায়াছবিঃ মনের মানুষ


একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর

প্রাণ পাখী উড়ে যাবে পিঞ্জর ছেড়ে
ধরাধামে সবই রবে তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারার সুতো
সকলই হবে তোমার পর

কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর

দেহ তোমার চর্মচর গলে পঁচে যাবে
শিরা-উপ শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে
মন্ডু মেরুদন্ড সবই হবে খন্ড খন্ড
পড়ে রবে মাটির উপর

রে মন আমার
কেন বান্ধ দালান ঘর

রুপেরই গৌরবে সাজিয়াছ সাজ
সোনাদানা কত কি আর রাজকী পোষাক
যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে
গায়ে দেবে মার্কিন থান

রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।
একদিন মাটির ভিতরে হবে ঘর

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?