ITBD
https://bmainn.blogspot.com/2020/11/amar-sonar-moyna-pakhi-lyrics.html
আমার সোনার ময়না পাখি লিরিক্স - Amar Sonar Moyna Pakhi Lyrics
গানঃ আমার সোনার ময়না পাখি
শিল্পীঃ অর্ণব
কথা ও সুরঃ ওসমান খান
ছায়াছবিঃ মনপুরা
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন