Health

ITBD https://bmainn.blogspot.com/2020/11/sono-ami-chokh-buje-ei-rate-lyrics.html

শোনো আমি চোখ বুজে এই রাতে লিরিক্স - Sono Ami Chokh Buje Ei Rate Lyrics


গানঃ শোনো চোখ বুজে

শিল্পীঃ শ্রীকান্ত আচার্য

অ্যালবামঃ বৃষ্টি তোমাকে দিলাম

সুরকারঃ শ্রীকান্ত আচার্য

গীতিকারঃ শ্রীকান্ত আচার্য



শোনো আমি চোখ বুজে এ রাতে-
শুধু তার কথাই বলতে চাই
পরী হয়ে মেঘ গুলো উড়ে গেলো তার কাছে
ছুটে চলা নীল নদীটাও বলছে যাই, বলেছে যাই
শোনো আমি চোখ বুজে এ রাতে-
শুধু তার কথাই বলতে চাই

একা একা দুরে মেঘে মেঘে ভাসে মন
কিছু তার ঝরে যায় বরষার কবিতায়
কিছু এই ঝরা গান কিছু এই জীবন
একে একে সব নদী ফিরে এলো তার কাছে
মনে মনে এই ছবি তাই দেখতে পাই, দেখতে পাই
শোনো আমি চোখ বুজে এ রাতে-
শুধু তার কথাই বলতে চাই

যেতে যেতে পথে পথ কিছু দুরে যায়
পায়ে পায়ে পিছু টান রেখে যায় অভিমান
ঢেউ তোলে কিছু সুর শুধু তার কথায়
একে একে সব সুরই মিশে যাবে তার গানে
জানি জানি সেই সুরে গান গাইছি তাই, গাইছি তাই

শোনো আমি চোখ বুজে এ রাতে-
শুধু তার কথাই বলতে চাই
পরী হয়ে মেঘ গুলো উড়ে গেলো তার কাছে
ছুটে চলা নীল নদীটাও বলছে যাই, বলেছে যাই
শোনো আমি চোখ বুজে এ রাতে-
শুধু তার কথাই বলতে চাই

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?