Health

ITBD https://bmainn.blogspot.com/2020/11/khub-jante-icche-kore-lyrics.html

খুব জানতে ইচ্ছে করে লিরিক্স - Khub Jante Icche Kore Lyrics



গানঃ খুব জানতে ইচ্ছে করে

শিল্পীঃ মান্না দে

কথাঃ মুক্তি রায় চৌধুরী



খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেকখানি বদলে গেছ।।


এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে।।


এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে।।


এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে
অন্তর কেঁদে মরে।।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?