Health

ITBD https://bmainn.blogspot.com/2020/11/amar-hiyar-majhe-lukiye-chile-lyrics.html

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে লিরিক্স - Amar Hiyar Majhe Lukiye Chile Lyrics



গানঃ আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে

শিল্পীঃ ইন্দ্রাণী সেন

কথা ও সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর


আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি।
তোমায় দেখতে আমি পাই নি।

বাহির-পানে চোখ মেলেছি,
আমার হৃদয়-পানে চাই নি ॥

আমার সকল ভালোবাসায়
সকল আঘাত সকল আশায়

তুমি ছিলে আমার কাছে,
তোমার কাছে যাই নি ॥

তুমি মোর আনন্দ
হয়ে ছিলে আমার খেলায়--

আনন্দে তাই ভুলেছিলেম,
কেটেছে দিন হেলায়।

গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখসুখের গানে

সুর দিয়েছ তুমি,
আমি তোমার গান তো গাই নি ॥

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?