Health

ITBD https://bmainn.blogspot.com/2019/11/prithibite-sukh-bole-jodi-kichu-theke.html

পৃথিবীতে সুখ বলে - Prithibite Sukh Bole Jodi Kichu Theke Thake Lyrics


গানঃ পৃথিবীতে সুখ বলে
Song: Prithibite Sukh Bole
শিল্পীঃ আগুন ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ জীবন সংসার
কথা ও সুরঃ মনিরুজ্জামান মনির


পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে,
তার নাম ভালবাসা, তার নাম প্রেম।
জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোন সুখ থাকে,
তার নাম ভালবাসা, তার নাম প্রেম।

পৃথিবীর চারপাশে, যেদিকে তাকাই,
সেখানেই তোমাকে পাই খুজে পাই।
পৃথিবীর চারপাশে, যেদিকে তাকাই,
সেখানেই তোমাকে পাই খুজে পাই।
পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো,
হৃদয়ের দাম দিয়ে হৃদয় নিলেম।
তার নাম ভালবাসা, তার নাম প্রেম।

এ জীবন সংগসার, বড় মধুময়,
যদি গো সেখানে ভালবাসা রয়।
এ জীবন সংগসার, বড় মধুময়,
যদি গো সেখানে ভালবাসা রয়।
ভালবেসে বাঁচবো, ভালবেসে মরবো,
যার বিনিময়ে আমি তোমাকে পেলেম।
তার নাম ভালবাসা, তার নাম প্রেম।

পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে,
তার নাম ভালবাসা, তার নাম প্রেম।
জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোন সুখ থাকে,
তার নাম ভালবাসা, তার নাম প্রেম।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?