Health

ITBD https://bmainn.blogspot.com/2019/11/blog-post_71.html

আমি চিঠি লিখে ফুলের কাছে


গানঃ আমি চিঠি লিখে ফুলের কাছে
Song: Ami Chithi Likhe
শিল্পীঃ মনির খান
কথাঃ কবির বকুল
সুরঃ আলী আকরাম শুভ
ছায়াছবিঃ তুমি স্বপ্ন তুমি সাধনা


আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর,
সে যেন আসে জেলখানাতে দেখতে এক নজর।
তার অপেক্ষাতে ও ও ও,
তার অপেক্ষাতে যায় রে কেটে প্রতিটি প্রহর।
আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর,
সে যেন আসে জেলখানাতে দেখতে এক নজর।
তার অপেক্ষাতে ও ও ও,
তার অপেক্ষাতে যায় রে কেটে প্রতিটি প্রহর।
আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর,
সে যেন আসে জেলখানাতে দেখতে এক নজর।

কেমন আছে ফুল আমার জানতে ইচ্ছে করে,
আমার জন্য এখনও কি অন্তর কেঁদে মরে?
কেমন আছে ফুল আমার জানতে ইচ্ছে করে,
আমার জন্য এখনও কি অন্তর কেঁদে মরে?
তার মিষ্টি চোখের ও ও ও,
তার মিষ্টি চোখের দৃষ্টি দিয়ে সাজাবো বাসর!
আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর,
সে যেন আসে জেলখানাতে দেখতে এক নজর।

রোদবৃষ্টিতে ফুলের আকাশ আমার আকাশ নাই রে,
চার দেয়ালে বন্দী আমি বাইরে যেতে চাই রে।
রোদবৃষ্টিতে ফুলের আকাশ আমার আকাশ নাই রে,
চার দেয়ালে বন্দী আমি বাইরে যেতে চাই রে।
তার অন্ধ প্রেমে ও ও ও,
তার অন্ধ প্রেমে ছন্দ খুজে কাটাবো বছর!
আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর,
সে যেন আসে জেলখানাতে দেখতে এক নজর।
তার অপেক্ষাতে ও ও ও,
তার অপেক্ষাতে যায় রে কেটে প্রতিটি প্রহর।
আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর,
সে যেন আসে জেলখানাতে দেখতে এক নজর।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?