Health

ITBD https://bmainn.blogspot.com/2019/11/khor-kutar-ek-basha-badhlam-lyrics.html

খরকুটার এক বাসা বাধলাম - Khor Kutar Ek Basha Badhlam Lyrics


গানঃ খরকুটার এক বাসা বাধলাম
Song: Khorkutar Ek Basa Badhlam
শিল্পীঃ মনির খান
ছায়াছবিঃ মোল্লা বাড়ির বউ


খরকুটার এক বাসা বাধলাম বাবুই পাখির মতো,
এই হৃদয়ের ভালবাসা দিলাম আছে যত।
খরকুটার এক বাসা বাধলাম বাবুই পাখির মতো,
এই হৃদয়ের ভালবাসা দিলাম আছে যত।
একটা ময়না পাখি সেই বাসায়,
পুষি কত ভালবাসায়,
তারে চোখে চোখে রাখি।
উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি।
পাখি চোখে চোখে রাখি।
উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি।
খরকুটার এক বাসা বাধলাম বাবুই পাখির মতো,
এই হৃদয়ের ভালবাসা দিলাম আছে যত।

ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গো পালায়!
ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গো পালায়,
সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায়।
পাখির সনে আমার সনে,
ভাব হয়েছে মনে মনে।
পাখির সনে আমার সনে,
ভাব হয়েছে মনে মনে।
তবুও ভয়ে থাকি।
উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি।
পাখি চোখে চোখে রাখি।
উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি।
খরকুটার এক বাসা বাধলাম বাবুই পাখির মতো,
এই হৃদয়ের ভালবাসা দিলাম আছে যত।

কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রে টের,
পাখিটা হইলো না আপন কপালেরই ফের।
কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রে টের,
পাখিটা হইলো না আপন কপালেরই ফের।
ভাবের বুঝি অভাব ছিল,
তাই এমন প্রতিশোধ নিল।
ভাবের বুঝি অভাব ছিল,
তাই এমন প্রতিশোধ নিল।
কান্দাইলো দুই আঁখি।
উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি।
আমি দুঃখ কোথায় রাখি।
উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি।

খরকুটার এক বাসা বাধলাম বাবুই পাখির মতো,
এই হৃদয়ের ভালবাসা দিলাম আছে যত।
খরকুটার এক বাসা বাধলাম বাবুই পাখির মতো,
এই হৃদয়ের ভালবাসা দিলাম আছে যত।
একটা ময়না পাখি সেই বাসায়,
পুষেছিলাম কত আসায়,
আমি দুঃখ কোথায় রাখি।
উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি।
আমি দুঃখ কোথায় রাখি।
উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি।
উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি।
উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?