Health

ITBD https://bmainn.blogspot.com/2019/11/blog-post_83.html

আমার একটা সাথী ছিল


গানঃ আমার একটা সাথী ছিল
Song: Amar Ekta Sathi Chilo
শিল্পীঃ এস ডি রুবেল
কথাঃ দেলোয়ার হোসেন দুলু
সুরঃ এস ডি রুবেল


আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে।
আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে,
মিষ্টি প্রেমের লিখত চিঠি প্রতি মাসেতে।
হঠাৎ একদিন খবর এল,
সাথীর নাকি বিয়ে হল, আমার অজান্তে।
এখন বল দেশে যাব কার আশাতে?
এখন বল দেশে যাব কার আশাতে?

কাজের ফাঁকে যেতাম ছুটে দেখতে সাথীর মুখ,
রেশমি চুড়ি, কাজল টিপে খুজে পেত সুখ।
কাজের ফাঁকে যেতাম ছুটে দেখতে সাথীর মুখ,
রেশমি চুড়ি, কাজল টিপে খুজে পেত সুখ।
এক পলকে দেখে সে আমায়,
আসতো ছুটে বুকে জড়াতে।
এখন বল দেশে যাব কার আশাতে?
এখন বল দেশে যাব কার আশাতে?

বিকেল বেলা পুকুর ঘাটে জমতো আসর বেশ,
মাছ ধরারই ছলে প্রেমের গল্প হত শেষ।
বিকেল বেলা পুকুর ঘাটে জমতো আসর বেশ,
মাছ ধরারই ছলে প্রেমের গল্প হত শেষ।
প্রতি রাতে স্বপ্ন মায়ায় সে,
ডাকত কাছে ভালবাসাতে।
এখন বল দেশে যাব কার আশাতে?
এখন বল দেশে যাব কার আশাতে?

আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে।
আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে,
মিষ্টি প্রেমের লিখত চিঠি প্রতি মাসেতে।
হঠাৎ একদিন খবর এল,
সাথীর নাকি বিয়ে হল, আমার অজান্তে।
এখন বল দেশে যাব কার আশাতে?
এখন বল দেশে যাব কার আশাতে?

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?