Health

ITBD https://bmainn.blogspot.com/2018/08/blog-post_80.html

পোষা পাখি


গানঃ পোষা পাখি
Title: Posha Pakhi
ব্যান্ডঃ কুড়েঘর
ভোকালঃ তাসরিফ খান
গীতিকারঃ আজিজুল দেওয়ান



আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে,
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।
তুমি কার পোষা পাখি , কাজল বরন আঁখি,
রক্ত জবার মত তোমার মুখ।
আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে,
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।

প্রথম জীবনের কালে যেদিন তোমায় দেখেছি,
এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি।। (২)
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি,
বানতাম না আর তোর আশায় বুক।
আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে,
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।

আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়
ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন অজানায়।। (২)
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি,
দেখতাম না আর তোর মায়া মুখ।
আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে,
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।

আজিজুল দেওয়ান ভেবে বলে ওরে আমার মন ভোলা
দিন থাকিতে গেল বেলা একবার ফিরে না চাইলা।। (২)
তুমি ছেড়ে দাও এই রঙ এর খেলা,
ডুবে যায় যে তোমার বেলা
তোমার আশায় পাইলাম না রে সুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।
আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে,
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ , ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?