Health

ITBD https://bmainn.blogspot.com/2018/08/blog-post_68.html

বেদনা মধুর হয়ে যায়


গানঃ বেদনা মধুর হয়ে যায়
Title: Bedona Modhur Hoye Jay
শিল্পীঃ জগজিৎ সিং


বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও ।
মুখের কথাই হয় যে গান, তুমি যদি গাও ।
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও ।।

কুয়াশার রাত হয় ভোর, কেটে যায় আঁধারের ঘোর । (২)
চোখের তারায় নামে স্বর্গ, তুমি যদি চাও ।
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও ।।

যেদিন জেনেছে এই মন, তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে, সবই যে তোমার ।
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও ।।

যত ভুল ভেঙে গিয়ে তাই, দেখি ফুল যেদিকেই চাই । (২)
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও ।।
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও ।
মুখের কথাই হয় যে গান, তুমি যদি গাও ।
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও ।।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?