Health

ITBD https://bmainn.blogspot.com/2018/08/blog-post_73.html

তুমি কই তুমি কই


গানঃ তুমি কই তুমি কই
Title: Tumi Koi Tumi Koi
কণ্ঠশিল্পীঃ আসিফ আকবর ও বেবী নাজনীন
ছবিঃ ইতিহাস



তুমি কই, তুমি কই?
তোমার বুকের মধ্যখানে।                (২)
এই কথা আমি ছাড়া,
আর কেউ না যেন জানে।
তুমি কই, তুমি কই?
তোমার বুকের মধ্যখানে।                (২)
এই কথা আমি ছাড়া,
আর কেউ না যেন জানে।

এই ভুবনে, শুধু তোমাকে, আমি বিশ্বাস করেছি,
শেষ নিশ্বাস, দেব তোমায়, তাই হাতটি ধরেছি।  (২)
আমি আমায় যাই যে ভুলে, প্রিয়া চাইলে তোমার পানে;
তুমি কই, তুমি কই?
তোমার বুকের মধ্যখানে।                (২)
এই কথা আমি ছাড়া,
আর কেউ না যেন জানে।

এই নয়নে, স্মৃতি সুতোয়, কত স্বপ্ন বুনেছি,
ভালবাসো, তুমি আমায়, না বলতে শুনেছি।      (২)
শেষ হয় কি মনের কথা কিছু কথায় লেখা গানে?
তুমি কই, তুমি কই?
তোমার বুকের মধ্যখানে।                (২)
এই কথা আমি ছাড়া,
আর কেউ না যেন জানে।

তুমি কই, তুমি কই?
তোমার বুকের মধ্যখানে।                (২)
এই কথা আমি ছাড়া,
আর কেউ না যেন জানে।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?